..গড়লাগি
জোহার..
“ওরাওঁ মিলন মেলা ২০২৪”

“আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকায় বসবাসকারী বিভিন্ন কর্মজীবী ওরাওঁ ও আদিবাসীদের নিয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয়বারের মতো “ওরাওঁ মিলন মেলা ২০২৪”২০ই সেপ্টেম্বর রোজ শুক্রবার জিরানি মিশন গাজীপুর,ঢাকায় দিন ব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রক্তের সম্পর্কের বাহিরে মায়া আর ভালোবাসা মিলেমিশে মানুষে মানুষে যে বন্ধন রচিত হয় সেই বন্ধনের সম্পর্কই হলো বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুযোগের তেমনই একটি প্লাটফর্ম “বাংলাদেশ ওরাওঁ ক্যালচার ফোরাম ওরাওঁ বিডি”।
উক্ত মিলন মেলায় উপস্থিত থাকেন কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও অতিথি বৃন্দ। দূর দুরান্ত থেকেও ভারত থেকে আশা অনেক অতিথিবৃন্দ উপস্থিত হইতে শুরু করেন এবং গড় (পা) ধোয়ার মাধ্যমে ও গড় লাগি অতিথিবৃন্দ পরিচয় পর্ব শুরু হয় ।কেন্দ্র কমিটির সভাপতি:রনি কান্ত তির্কী, সাধারণ সম্পাদক: রিপন তির্কী ও বিশেষ অতিথি আন্না মিনজী অনুষ্ঠানটি লাল ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করেন।
“ওরাওঁ মিলন মেলা ২০২৪”পরিচয় পর্বের পরেই শুরু হয় আলোচনা অনুষ্ঠান। উক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি আন্না মিনজী, বিশেষ অতিথি আদিবাসী কোচ সম্প্রদায় থেকে বক্তব্য রাখেন রুবেল মন্ডল কোচ এছাড়াও বাংলাদেশ ওরাওঁ ক্যালচার ফোরাম (ওরাওঁ বিডি) কেন্দ্র কমিটি থেকে সভাপতি : রনি কান্ত তির্কী, সাধারণ সম্পাদক: রিপন তির্কী, ভাষা ও শিক্ষা বিষয়ক সম্পাদক: কাঞ্চন সিং, সাংস্কৃতিক সম্পাদক: সুবাস তির্কী, তথ্য বিষয়ক সম্পাদক: সুবাস তির্কী (২) সাংগঠনিক সম্পাদক: মানিক এক্কা উপস্থাপনা করেন, লিপি কিসপট্রা,প্রার্থনা করেন,এছাড়াও বক্তব্য রাখেন ভারত থেকে আসা বিশেষ অতিথিবৃন্দ এবং আরো অন্যান্য আমাদের দেশের জাতির চিন্তাও চেতনা শীল ব্যক্তিবর্গ প্রমুখ । আলোচনা শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের বিরতি ।
দুপুরে মধ্যাহ্ন ভোজ বিরতি পর পুনরায় আলোচনা ও সাংস্কৃতিক কনসার্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবাসন শুরু হয়। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আদিবাসী ভাই ও বোনেরা অনেকেই একক ও যৌথভাবে নাচে গানে অংশগ্রহণ করেন যা সকলের হৃদয় প্রাণ জুড়ানোর মতো। বিকেল বেলা মিলন মেলা শেষ প্রান্তে একে অপরের হাত ধরে আদিবাসী জাতীয় নাচের মাধ্যমে ও অবশেষে একে অপরকে গড় লাগি জোহার দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক: রিপন তির্কী।
..গড় লাগি
জোহার..