বাংলাদেশ ওরাওঁদের জীবন যাপন ও পরিচিতি

Share on your site

গড় লাগি 

ওরাওঁদের সারহুল উৎসব ২০২৫
ওরাওঁদের সারহুল উৎসব ২০২৫

ওরাওঁ (Oraon) হল একটি আদিবাসী সম্প্রদায় যারা মূলত ভারত, বাংলাদেশ ও নেপালে বসবাস করে। তারা প্রধানত ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসাম রাজ্যে বসতি স্থাপন করেছে। বাংলাদেশে তারা সিলেট ,রাজশাহী ও রংপুর বিভাগীয় অঞ্চলে বসবাস ক‌রে।

ওরাওঁদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

১. ভাষা: ওরাওঁদের নিজস্ব ভাষা হলো কুরুখ- যা দ্রাবিড় ভাষা পরিবারের অন্তর্গত। অনেক ওরাওঁ সাদ‌রি, বাংলা বা স্থানীয় ভাষায়ও কথা বলে।

২.ধর্ম: ঐতিহ্যগতভাবে ওরাওঁরা প্রকৃতি উপাসক (সূর্য, কারাম, সারহুল ইত্যাদি পূজা করে)। তবে অনেকেই এখন খ্রিষ্টধর্ম, হিন্দুধর্ম ও বৌদ্ধধর্ম গ্রহণ করেছে।

৩.সাংস্কৃতিক পরিচয়:
– তাদের ঐতিহ্যবাহী নৃত্য ঝুমুর, কারাম, সারহুল নৃত্য বিখ্যাত।
– সরহুল উৎসব (ওরাওঁ বর্ষবরণ) তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান।

৪. পেশা: মূলত কৃষিকাজ, বনজ সম্পদ সংগ্রহ এবং বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নে শ্রমিক হি‌সে‌বে কাজ ক‌রে জীবিকা নির্বাহ করে। ইদানীং প্রা‌তিষ্ঠা‌নিক শিক্ষা গ্রহণ ক‌রে সরকা‌রি, বেসরকা‌রি চাকু‌রি‌ এবং ব‌্যবসা বা‌ণিজ‌্যতেও যোগদান কর‌ছে। ত‌বে তা খুবই অপ্রতুল।

৫. সমাজ: তাদের সমাজ গোত্র ভিত্তিক। যেমন: লাকড়া, তির্কী, কুজুর, তিগ্যা, বাড়োয়ার, কেরকেটা ইত্যাদি।

ইতিহাস:
প্রচীন সিন্ধু সভ‌্যতা, রাজা হ‌রিশচন্দ্র ও রোহতাসগড় প্রভৃ‌তি ইতিহা‌সের সা‌থে ওরাওঁ‌দের যোগসূত্র আছে ব‌লে ধারণা করা হয়। তা‌দের আদি বাসস্থান ছোটনাগপুর মালভূমি (বর্তমান ঝাড়খণ্ড) বলে মনে করা হয়। ব্রিটিশ শাসনকালে তারা চা বাগানে শ্রমিক হিসেবে আসাম ও বাংলাদেশে অ‌ভিবা‌সিত হয়।

ওরাওঁ সম্প্রদায় তাদের স্বতন্ত্র সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষায় সচেষ্ট, যদিও আধুনিকতার প্রভাবে তাদের জীবনযাত্রায় ক্রমশ পরিবর্তন আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *