ঐতিহ্যবাহী দাঁশাই কারাম উৎসব ২০২২

Share on your site

ঐতিহ্যবাহী দাঁশাই কারাম উৎসব ২০২২

ঐতিহ্যবাহী দাঁশাই কারাম উৎসব ২০২২
ঐতিহ্যবাহী দাঁশাই কারাম উৎসব ২০২২

গড়লাগি 🙏
ঐতিহ্যবাহী দাঁশাই কারাম উৎসব ২০২২ অতি আনন্দের সহিত নাচে গানে মনোমুগ্ধ পরিবেশে পালিত হলো এই উৎসবটিস্থান:পাথরঘাটা, গোদাগাড়ী, রাজশাহী।
সবাইকে বাংলাদেশ ওরাওঁ ক্যালচার ফোরাম (ওরাওঁ বিডি) আহবায়ক কমিটি পক্ষ থেকে সাদর সম্ভাষণ। কিছু কথা জেনে রাখি…এই ওঁরাও বিডি কালচারাল ফোরাম শুরু হয়েছিল একটি ফেসবুক গ্রুপ থেকে। সে গ্রুপ থেকে পেজ,পেজ থেকে এখন মাঠ পর্যায়ে।

আমাদের মূল স্লোগান ছিল ”আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়” আমাদের সংস্কৃতি কালচারাল কে সামনে রেখে আমাদের পথচলা। লক্ষ্য এটাই আমাদের সংস্কৃতি চর্চা ও সংরক্ষণ। আমরা যদি আমাদের সংস্কৃতি ও কালচারাল কে রক্ষা না করি তাহলে আগামী প্রজন্মের কাছে উপস্থাপনা করার মতো কিছু থাকবে না। আমরা যে যতটুকু পারি বিভিন্ন ভাবে সর্ব সোহযোগীতায় সবাই মিলে সংরক্ষণের চেষ্টা করবো। আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় স্লোগানকে সামনে রেখে আহবায়ক কমিটি ”ওঁরাও বিডি” কালচারাল ফোরাম আয়োজিত সর্ব প্রথম দাশেই কারাম উৎযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানটি কেন্দ্র করে কারাম নাচের প্রতিযোগিতা করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নিতে রাজশাহী অঞ্চল থেকে বিভিন্ন গ্রামবাসী থেকে দলীয়ভাবে দল নিয়ে চলে আসেন এবং উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।এছাড়াও রংপুর থেকে ১টা দল ও দিনাজপুর থেকে ১টা দল অংশগ্রহণ করেন।

০২/১০/২২ ইং রোজ রবিবার নিশি পালন, ০৩/১০/২০২২, ইং রোজ সোমবার পূজোঅর্চনা, ০৪/১০/২০২২,রোজ মঙ্গলবার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ও কারাম বিষয়ক আলোচনা সভা।    সার্বিক সহযোগিতায় পাথরঘাটা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন ও সিসিবিভিও রাজশাহী ।

আয়োজন: বাংলাদেশ ওরাওঁ ক্যালচার ফোরাম (ওরাওঁ বিডি) অনুষ্ঠানটির প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি দল বিজয়ী ঘোষণা করা হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম বিজয়ী হন দিনাজপুর,হিলি থেকে আগত স্বপন টপ্পোর দল। দ্বিতীয় বিজয়ী হন রংপুর, মিঠাপুকুর থেকে আগত দল এবং তৃতীয় বিজয় কারি মানিক এক্কার দল।

প্রথম স্থান বিজয়ী দল দিনাজপুর,হিলি।
প্রথম স্থান বিজয়ী দল দিনাজপুর,হিলি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:- সি সি ভি ও সংগঠন থেকে উর্দ্ধতন কর্মকর্তাগণ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার।   আহবায়ক কমিটি থেকে প্রধান  আহবায়ক :রনি কান্ত তির্কী, হেমন্ত কেরকেটা, উজ্জল এক্কা,উর্মিলা লাকড়া, চন্দনা লাকড়া, স্বপন টপ্পো, প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মানিক এক্কা,সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন।

০৫/১০/২০২২ ইং সকাল ১০ ঘটিকায় বিসর্জন পর্ব:যথারিত নিয়মে কারাম পূ পূজাকে সবার বাড়িতে-বাড়িতে নিয়ে ঘুরে নাচে গানে মন মুগ্ধকর পরিবেশে  সবাইকে ধন্যবাদ,গড় লাগি জানিয়ে বিসর্জন দেওয়া হয় এবং পূর্ণাঙ্গ অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *