প্রথম বার্ষিক সাধারণ সভা ২০২৪ ও ২০২৫ ক্যালেন্ডার উন্মোচন ।

Share on your site

🙏গড় লাগি 🙏

প্রথম বার্ষিক সাধারণ সভা ২০২৪
প্রথম বার্ষিক সাধারণ সভা ২০২৪ 

বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরাম (ওরাওঁ বিডি) এর প্রথম বার্ষিক সাধারণ সভা ও ২০২৫ ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠিত হয় ঐতিহাসিক পাহাড় পুর বৌদ্ধ বিহার,বদল গাছী, নওগাঁ।। উক্ত অনুষ্ঠানে কেন্দ্র কমিটির সদস্যবৃন্দ ও উপদেষ্টা মন্ডলের সদস্যবৃন্দ উপস্থিত থাকেন। বার্ষিক ২০২৪ আয় এবং ব্যায় হিসাব নিকাশ হয়। সামনে নতুন ২০২৫ সালের কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।

ওরাওঁ এদের ভাষা, সংস্কৃতি, ঐক্য,শিক্ষা বিষয়গুলো নিয়ে সবার মতামত এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্র কমিটির সদস্য ও উপদেষ্টাগণ। সকলেই একমত প্রকাশ করেন এবং জাতিকে ভালো সুশৃংখল জাতিকে জাতীয় আধুনিক পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের মতামত ব্যক্ত পোষণ করেনl

“হামনিকের সংস্কৃতি হামনিকের পরিচয়ে”এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য এবং ওরাওঁ জাতির অন্তরের সংস্কৃতির বন্ধন সৃষ্টি করার উপলক্ষে প্রত্যেক বছরে ইংরেজি নতুন বছরের ক্যালেন্ডার উন্মোচন করে বাংলাদেশ ওরাওঁ কালচার  ফোরাম (ওরাওঁ বিডি) এবারও ২০২৫ সাল কে কেন্দ্র করে নতুন ক্যালেন্ডার তৈরি করুন করে ওরাওঁ বিডি। কেন্দ্র কমিটির সকল সদস্যদের হাতে ক্যালেন্ডার তুলে দেয় এবং বিনামূল্য বিতরণের জন্য সকলকে আহ্বান করা হয় নতুন বছরের দিনে। ক্যালেন্ডার বিতরণের মধ্য দিয়েই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সমাপ্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *